ঢাকা | বঙ্গাব্দ

নরসিংদী জেলা রায়পুরা পৌরসভা যানবাহন চলাচলে টোল আদায় নিষিদ্ধ ঘোষনা

  • আপলোড তারিখঃ 19-02-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 161930 জন
নরসিংদী জেলা রায়পুরা পৌরসভা যানবাহন চলাচলে  টোল আদায় নিষিদ্ধ ঘোষনা ছবির ক্যাপশন: ১

স্টাফ রিপোর্টার মোঃ নজরুল ইসলাম://  নরসিংদী জেলা রায়পুরা পৌরসভা যানবাহন চলাচলে  টোল আদায় নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে।

আজ ১৯ শে ফেব্রুয়ারি ২০২৬ ইংরেজি রোজ বৃহস্পতিবার নরসিংদী জেলা ,রায়পুরা উপজেলা, রায়পুরা পৌরসভার অভ্যন্তরে যেকোনো স্ট্যান্ডে বিদ্যুৎচালিত যানবাহন রিক্সা, অটোরিক্সা,বিভাটেক, সিএনজি সহ সকল ধরনের যানবাহন চলাচলে সম্পূর্ণভাবে টোল আদায় নিষিদ্ধ করা হয়েছে। রায়পুরা গণমানুষের নেতা জনাব ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি মহোদয়ের আদেশক্রমে এমন উদ্যোগ নেওয়া হয়েছে, জনস্বার্থে রায়পুরা পৌরবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন, রায়পুরা পৌরসভা বি এন পি সভাপতি জনাব ইদ্রিস আলী মুন্সী বলেন, আমরা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি মহোদয়ের সিদ্ধান্তকে স্বাগত জানাই। এই সিদ্ধান্তকে ইতিবাচক আখ্যা দিয়ে, তিনি বলেন আগামীতে জন স্বার্থে যাতে আরো নতুন নতুন উদ্যোগ এমপি মহোদয়ের নেতৃত্বে  আমরা নিতে পারি এমন আশাবাদ প্রকাশ করেন ।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

​নারীর কান ছিঁড়ে স্বর্ণের দুল ছিনতাই: সার্জেন্টের সাহসিকতায় ছিনতাইকারী আটক