ঢাকা | বঙ্গাব্দ

রায়পুরা উপজেলা বাঁশগাড়ী ইউনিয়নে পুলিশের সরাসরি অভিযানে আগ্নেয়াস্ত্রসহ চরাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী রাকিব ওরফে এ্যাংকা গ্রেফতার

  • আপলোড তারিখঃ 27-04-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 526 জন
রায়পুরা উপজেলা বাঁশগাড়ী ইউনিয়নে পুলিশের সরাসরি অভিযানে আগ্নেয়াস্ত্রসহ চরাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী রাকিব ওরফে  এ্যাংকা গ্রেফতার ছবির ক্যাপশন: ১


স্টাফ রিপোর্টার 

মোঃ নজরুল ইসলাম ।


গত ২৬ শে এপ্রিল ২০২৬খিষ্টাব্দ রোজ রবিবার ,রাত ৭ঃ৩০ ঘটিকায়, রায়পুরা থানা ও বাঁশগাড়ী তদন্ত কেন্দ্রের অফিসার ফোর্স যৌথভাবে চরাঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের নিমিত্তে টহল ডিউটি পরিচালনা করা কালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে , রায়পুরা থানাধীন বাঁশগাড়ী ইউনিয়নের চর মেঘনা গ্রামে অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করেছে সন্ত্রাসীগ্ৰুপের কিছু সংখ্যক সদস্য। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করলে পুলিশ সুপার নরসিংদী জনাব মোঃ আব্দুল্লাহ আল মামুন মহোদয়ের দিক নির্দেশনায়, শিবপুর সার্কেল, অতিরিক্ত দায়িত্বে থাকা রায়পুরা সার্কেল জনাব মোঃ আবু রায়হান ও রায়পুরা থানা অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান মহোদয়ের তত্ত্বাবধানে রায়পুরা থানা ও বাঁশগাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে, ২৭শে এপ্রিল ২০২৬ ইং , রাত দুই ঘটিকার সময় রায়পুরা থানাধীন বাঁশগাড়ী ইউনিয়নের চর মেঘনা গ্রামের আক্তার মিয়ার বসতবাড়ি হতে চরাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী রাকিব ওরফে এ্যাংকা( ২৩) ,পিতা মোঃ আক্তার মিয়া ,মাতা মোসাম্মৎ সখিনা বেগম ,গ্রাম  চরমেঘনা, থানা রায়পুরা ,জেলা নরসিংদী কে তার পৈতৃক বাড়ির বসত ঘর হতে গ্রেপ্তার করা হয় এবং তার বসত করে খাটিয়ার নিচে প্লাস্টিকের বস্তায় মোড়ানো রক্ষিত অবস্থায় আগ্নেয়অস্ত্র ও দেশীয় অস্ত্র সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদের বিবরন:১। ওয়ান শুটার গান ০৩টি ২। ০৪ টি পিতলের বুলেট ৩। তিনটি কার্তুজ। পুলিশ সূত্রে আর ও জানা যায় উল্লেখিত, শীর্ষ সন্ত্রাসী রাকিব ওরফে এ্যাংকার বিরুদ্ধে রায়পুরা থানায় ইতিপূর্বে অস্ত্র মামলা সহ ০৯টি মামলা রয়েছে।

উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে রায়পুরা থানা মামলা   নং-৫৮। তারিখ:২৭|০৪| ২০২৬ খ্রিষ্টাব্দ ।ধারা: The ArmsAct-1878এর  19(A),19(f) রুজু করা হয়েছে । বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাভারে সাংবাদিককে ক্যাডার বাহিনী’ দিয়ে হুমকির অভিযোগ সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে