ঢাকা | বঙ্গাব্দ

ফতুল্লা মডেল থানা পুলিশ অভিযানে ১৮ পিস ইয়াবা সহ ০১ জন মহিলা মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ 05-05-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 1005 জন
ফতুল্লা মডেল থানা পুলিশ অভিযানে ১৮ পিস ইয়াবা সহ ০১ জন মহিলা মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন: পুলিশ অভিযানে ১৮ পিস ইয়াবা সহ ১ জন মহিলা মাদক ব্যবসায়ী


ক্রাইম রিপোর্টার, মোঃহারুন:// নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব জনাব মোহাম্মদ মাহবুব আলম এর তত্ত্বাবধানে এসআই(নিঃ)/আব্দুল আজিজ শেখ এর নেতৃত্বে ফতুল্লা মডেল থানার একটি চৌকস আভিযানিক দল  ০৪/০৫/২০২৬ খ্রিঃ রাত ২০.৪৫ ঘটিকার সময় ফতুল্লা থানাধীন মাহমুদপুর মাজু মার্কেট জনৈক শুভ এর বসত বাড়ীর প্রবেশ গেটের বাম পাশের দুই তলা বিল্ডিংয়ের নিচ তলা হতে  ১। হুনুফা খাতুন (২৮), পিতা- মোঃ মোস্তফা, মাতা- মরিয়ম বিবি, সাং- ইলিশা কান্দি, পোঃ গজারিয়া, থানা- লালমোহন, জেলা- ভোলা এর হেফাজতে হতে ১৮ (আঠারো) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশর অভিযান অব্যাহত থাকবে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও ঘাঁটি হবে , মন্ত্রী বললেন ‘আপনারা সুভাগ্যবান