ঢাকা | বঙ্গাব্দ

টিসিবির ট্রাক সেল শুরু আজ,কম দামে মিলবে যে সব পণ্য

  • আপলোড তারিখঃ 11-05-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 214 জন
টিসিবির ট্রাক সেল শুরু আজ,কম দামে  মিলবে যে সব পণ্য ছবির ক্যাপশন: ১

  

 স্টাফ ক্রাইম রিপোর্টার মোঃ হারুন//

 ঈদুল আযহা উপলক্ষে নিম্ন আয়ের মানুষদের ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকসেল টিসিবির কার্যক্রম শুরু হবে। আজ সোমবার (১১ মে) থেকে ২১ মে পর্যন্ত ১০ দিনের জন্য এ কার্যক্রম চলবে।

আজ বেলা সাড়ে ১১ টায় আগারগাঁওয়ে পিএসসি ভবনের পশ্চিম পাশে টিসিবির এই ট্রাকসেল কার্যক্রম উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন টিসিবি ।


 যেতে বলা হয়েছে, সরকারি নির্দেশনায় টিসিবির।

 কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য (ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল ) বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে। এই কার্যক্রমের পাশাপাশি পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রতিদিন ঢাকা মহানগরীতে ৫০ টি  (ঢাকা জেলা সহ ) চট্টগ্রাম মহানগরীতে ২০ টি ( চট্টগ্রাম জেলা সহ ) অন্য ৬ টি বিভাগীয় শহর এবং সংশ্লিষ্ট জেলায় প্রতিটিতে ১৫ টি করে এবং অবশিষ্ট ৫৬ টি জেলায় ১০ টি করে সর্বমোট ৭২০টি ভ্রাম্যমান ট্রাকের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য ( ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল ) বিক্রির কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

 আজ থেকে ২১ মে পর্যন্ত ১০ দিন ( শুক্রবার ছাড়া ) প্রতিদিন ট্রাক প্রতি ৪০০ জন সাধারণ জনগণের কাছে ট্রাকসেলের মাধ্যমে প্রায় ২৮ দশমিক ৮০ লাখ উপকারভোগীর কাছে প্রায় ১৩ হাজার ৯৩৯ মেট্রিক টন পণ্য বিক্রি করা হবে। যে কোনো ভোক্তা ট্টাক থেকে পণ্য কিনতে পারবেন। ১৩০ টাকা কেজি দরে দুই লিটার তেল, ৮০ টাকায়  ১ কেজি চিনি ও ৭০ টাকায় ১ কেজি দরে মিলবে ২ কেজি মসুর ডাল। 

 ঈদুল আযহা উপলক্ষে প্রায়  ৭২ লাখ টিসিবির কার্ডধারী পরিবারের কাছে চলতি মে মাসে প্রায় ৩৪ হাজার ৮৪৮ মেট্রিক টন পণ্য বিক্রি করা হবে। তবে কার্ডধারী পরিবারের কাছে প্রতি মাসে ভর্তুকি মূল্যে বিক্রি করা ভোজ্যতেল, চিনি ও মসুর ডালের পরিমান ও মূল্য অপরিবর্তিত থাকবে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

টিসিবির ট্রাক সেল শুরু আজ,কম দামে মিলবে যে সব পণ্য