ঢাকা | বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৫ নেতাকর্মী গ্রেফতার, আদালতে সোপর্দ..

  • আপলোড তারিখঃ 06-06-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 12855 জন
সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৫ নেতাকর্মী গ্রেফতার, আদালতে সোপর্দ.. ছবির ক্যাপশন: ১


নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার (০৬ জুন) সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

​পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা ও সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের তত্ত্বাবধানে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

​গ্রেফতারকৃতরা হলেন:

১. জীবন (৩৪) – পিতা: ইউসুফ আলী, মাতা: নুরুন্নাহার, সাং: কদমতলী। তিনি ৭নং ওয়ার্ড যুবলীগের ক্যাডার হিসেবে পরিচিত।

২. মোঃ আলম – পিতা: আক্কাছ আলী, সাং: সুমিলপাড়া। তিনি ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সক্রিয় কর্মী।

৩. মোঃ সোহেল (৪৪) – পিতা: মোঃ রওশন আলী, সাং: সুমিলপাড়া। তিনি ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সক্রিয় কর্মী।

৪. আয়নাল মিয়া (৪৫) – পিতা: মৃত আঃ মান্নান, সাং: পূর্ব এনায়েতনগর। তিনি ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

৫. জাহাঙ্গীর আলম বিদ্যুৎ (৩৫) – পিতা: জানে আলম, সাং: পূর্ব এনায়েতনগর। তিনি ৮নং ওয়ার্ড যুবলীগের সদস্য।

​সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। আজই তাদেরকে সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পরিচয়পত্র ছাড়া ঢাকায় ব্যবসা করতে পারবেন না হকার: ডিএসসিসি প্রশাসক