ঢাকা | বঙ্গাব্দ

গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান: জিআর পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার

  • আপলোড তারিখঃ 01-07-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 4 জন
গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান: জিআর পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার ছবির ক্যাপশন: ১

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:

গাজীপুর মহানগরীর বাসন থানা পুলিশ এক বিশেষ অভিযান পরিচালনা করে এক জিআর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীকে ইতিমধ্যে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

​থানা পুলিশ সূত্রে জানা যায়, ১ জুলাই ২০২৬ তারিখে বাসন থানা পুলিশের একটি চৌকস দল এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামী মোঃ আসমান বাবু (২১)-কে গ্রেফতার করা হয়। সে বাসন থানার চান্দনা এলাকার মিন্টু মিয়ার ছেলে।

 গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, বাসন থানার প্রেস রিলিজ ব্যানারের সামনে কর্তব্যরত পুলিশ সদস্যদের সাথে গ্রেফতারকৃত আসামীকে দেখা যাচ্ছে।)


​বাসন থানা পুলিশ জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে তাদের এই বিশেষ অভিযান নিয়মিত চলমান থাকবে। গ্রেফতারকৃত আসামীকে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

​বাংলাদেশের জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনীকে দেবে ৫ প্যাট্রোল বোট