(স্টাফ রিপোর্টার) | ঢাকা
আলোচিত উপস্থাপক দীপ্তি চৌধুরী ফেসবুকের একটি দীর্ঘ পোস্টে বর্তমান রাজনৈতিক ও সামাজিক সমালোচনার ধরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। গত ৪ জুলাই (শনিবার) রাতে নিজের ভেরিফায়েড পেজে করা এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
তার এই পোস্টটি বর্তমান অনলাইন ট্রেন্ডের একটি সমালোচনা হিসেবে দেখা হচ্ছে, যেখানে যে কোনো ইস্যুকে নোংরা ভাষায় আক্রমণ করা হচ্ছে।
(বিস্তারিত খবর)
পোস্টে দীপ্তি চৌধুরী লিখেছেন, "এক নোংরামিকে কাউন্টার দিতে আরেক নোংরামি চলছে। প্রতি স্ক্রলে কে কারে ‘চ’ করতে চায়, কে করতে পারবে—কে পারবে না, কে আগে কারে করত, কে ফিরে আসলে কারে করবে এই সবই চলছে! কি ভয়ংকর ভাই!"
তিনি বিশেষ করে ভাষার অপব্যবহার এবং সমালোচনার ধরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তার মতে, রাজনৈতিক দ্বিমত প্রকাশেও চরম যৌন লালসা এবং অশ্লীল ভাষার ব্যবহার সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।
পোস্টে তিনি আরো নির্দিষ্ট করে উল্লেখ করেন, “নারী পুরুষ নির্বিশেষে কেউ কোনো পলিটিক্যাল পার্টিকে ‘চ’ করতে চায়, কেউ কোনো মাসকে ‘চ’ করতে চায়। বাঙালি যে সেস্কুয়ালি ফ্রাস্টেটেড সেটা গালির ধরণ দেখেই বোঝা যায়।”
দীপ্তি চৌধুরী এই নোংরা প্রবণতা থেকে বেরিয়ে এসে গঠনমূলক সমালোচনা এবং মানুষের প্রতি সম্মান বজায় রাখার আহ্বান জানান। তিনি লেখেন, “পলিটিক্যাল কাউন্টারকে আপনার নোংরা যৌনপ্রবৃত্তি থেকে বের করে আনুন প্লিজ। পৃথিবীতে ‘চ’ করা ছাড়াও মানুষকে নিন্দা জানানোর, ভুল প্রমাণ করার, কাউন্টার অ্যাটাক করার আরো অনেক কিছু আছে।”