ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামের কর্ণফুলী থেকে পরিত্যক্ত অবস্থায় অত্যাধুনিক পিস্তল উদ্ধার

  • আপলোড তারিখঃ 11-07-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 16 জন
চট্টগ্রামের কর্ণফুলী থেকে পরিত্যক্ত অবস্থায় অত্যাধুনিক পিস্তল উদ্ধার ছবির ক্যাপশন: ১


নিজস্ব প্রতিবেদক | ১২ জুলাই, ২০২৬

​চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ব্রাজিলে তৈরি একটি অত্যাধুনিক নাইন এমএম পিস্তল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ জুলাই) রাতে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সৈন্যারটেক এলাকার একটি চার রাস্তার মোড় সংলগ্ন ঝোপের ভেতর থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।

​পুলিশ জানায়, উদ্ধার হওয়া পিস্তলটির একপাশে ‘মেইড ইন ব্রাজিল’ এবং অন্যপাশে ইংরেজিতে ‘TAURUS’ লেখা রয়েছে। পিস্তলটির বডি লোহার এবং বাঁট প্লাস্টিকের তৈরি। ম্যাগাজিনবিহীন এই আগ্নেয়াস্ত্রটির ট্রিগার ও ফায়ারিং পিন সম্পূর্ণ অক্ষত অবস্থায় পাওয়া গেছে।

​পুলিশের নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী, ব্রাজিলের টরাস (Taurus) কোম্পানির তৈরি এই ধরণের আধা-স্বয়ংক্রিয় নাইন এমএম পিস্তল সাধারণত বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবহার করে থাকে। উদ্ধারকৃত অস্ত্রটি জি-থ্রি সিরিজের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

​এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ারউদ্দিন অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ধারণা করা হচ্ছে জুলাই মাসে দেশজুড়ে চলা আন্দোলনের সময় কোনো একটি থানা থেকে পিস্তলটি লুট হয়ে থাকতে পারে।

​তবে অস্ত্রটির বডিতে থাকা নম্বর ঘষে তুলে ফেলার চেষ্টা করা হয়েছে, যার ফলে এটি সুনির্দিষ্টভাবে কোন থানা থেকে লুট হয়েছে তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যালিস্টিক ফরেনসিক ল্যাব টেস্ট ও অধিকতর তদন্তের মাধ্যমে অস্ত্রটির উৎস নিশ্চিত হওয়া যাবে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

লংগদুতে বন্যাদুর্গতদের পাশে সেনাবাহিনী: আশ্রয়কেন্দ্রে খাদ্য ও পানি বিতরণ