ঢাকা | বঙ্গাব্দ

রূপগঞ্জ পূর্ব সাব রেজিস্ট্রি অফিস দলিল লিখক ও ষ্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে ,,

  • আপলোড তারিখঃ 19-10-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 17 জন
রূপগঞ্জ পূর্ব সাব রেজিস্ট্রি অফিস দলিল লিখক ও ষ্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া  অনুষ্ঠিত হয়েছে ,, ছবির ক্যাপশন: ১


স্টাফ রিপোর্টার,

মোঃ নজরুল ইসলাম//


রাজধানী ঢাকার অদূরে নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ উপজেলা রূপগঞ্জ পূর্ব সাব রেজিস্ট্রি অফিস দলিল লেখক ও ষ্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া  অনুষ্ঠিত হয়েছে।আজ ১৯ শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ, রোজ সোমবার। সময় দুপুর ২ ঘটিকায় রূপগঞ্জ উপজেলা সাব রেজিস্টার  কার্যালয় প্রাঙ্গণে সাব রেজিস্টার অফিসে কর্তব্যরত  কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ও দলিল লেখকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ আব্দুল জলিল মিয়া সাহেব সভাপতি রূপগঞ্জ পূর্ব সাব রেজিস্ট্রি অফিস রূপগঞ্জ‌, নারায়ণগঞ্জ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব  এ্যাড. মাহফুজুর রহমান হুমায়ূন সভাপতি রূপগঞ্জ উপজেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ বাছির উদ্দিন বাচ্চু সাধারণ সম্পাদক রূপগঞ্জ উপজেলা বিএন পি। আরো ও উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহিন মিয়া সাধারণ সম্পাদক রূপগঞ্জ পূর্ব সাব রেজিস্ট্রি অফিস।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির  বক্তব্যে জনাব এ্যাড মাহফুজুর রহমান বলেন কে নব গঠিত কমিটিতে আসলো বা আসলো না ।কার পদবী কি এগুলি মুখ্য বিষয় নয়, সবচেয়ে বড় বিষয় হল আমরা বিএনপি করি আমরা বিএনপি পরিবারের সন্তান। আমাদের এমপি মহোদয় জনাব মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া অত্যন্ত ভালো মানুষ,আমরা আমাদের এমপি মহোদয়ের হাতকে শক্তিশালী করার জন্য এক হয়ে কাজ করব। আমাদের মধ্যে কোন দ্বিধা দ্বন্দ্ব থাকবে না। পরে তিনি আরও বলেন রূপগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসে কেউ যাতে অবৈধ দলিল সৃজন করে , জনগনকে হয়রানি না করতে পারে সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান, পরে দোয়া করা হয় । পরিশেষে  উপস্থিতি সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

উখিয়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫ আসামি, আদালতে প্রেরণ