ঢাকা | বঙ্গাব্দ

উখিয়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫ আসামি, আদালতে প্রেরণ

  • আপলোড তারিখঃ 19-10-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 2 জন
উখিয়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫ আসামি, আদালতে প্রেরণ ছবির ক্যাপশন: ১


​উখিয়া প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে উখিয়া থানা-পুলিশ। গত ২৪ ঘণ্টায় নিয়মিত মামলা, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারা এবং বিভিন্ন মেয়াদের গ্রেপ্তারি পরোয়ানামূলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

​সোমবার (১৯ অক্টোবর) গ্রেপ্তারকৃতদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উখিয়া থানা-পুলিশ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

​পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি ১ জন, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ১ জন এবং পরোয়ানামুক্ত ৩ জন আসামি রয়েছেন।

​নিয়মিত মামলায় গ্রেপ্তার আসামির নাম আজিজুল হাকিম (২০)। তিনি উপজেলার পালংখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব ফারির বিল এলাকার বাসিন্দা।

​অন্যদিকে, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার তামিম (২০) উপজেলার রত্নাপালং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রুহুল্লারডেবা এলাকার বাসিন্দা।

​এ ছাড়া বিভিন্ন মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানামূলে গ্রেপ্তার হওয়া বাকি তিন আসামি হলেন—কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ২/ডব্লিউ ব্লকের বাসিন্দা মোহাম্মদ ইদ্রিস, মরিচ্যা পাগলির বিল এলাকার বাসিন্দা মো. শফিউল আলম এবং রাজাপালং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমিনুল হক।

​এ বিষয়ে উখিয়া থানার পুলিশ জানান, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আজ গ্রেপ্তারকৃত পাঁচজনকে আদালতে পাঠানো হয়েছে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

উখিয়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫ আসামি, আদালতে প্রেরণ