ঢাকা | বঙ্গাব্দ

*নরসিংদী সদরে প্রত্যাশা-২ প্রকল্পের উইমেন মাইগ্রেশন ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত*

  • আপলোড তারিখঃ 18-11-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 35 জন
*নরসিংদী সদরে প্রত্যাশা-২ প্রকল্পের উইমেন মাইগ্রেশন ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত* ছবির ক্যাপশন: ১


নিজস্ব প্রতিবেদক///


নরসিংদী জেলায় ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত প্রত্যাশা-২ প্রকল্পের আওতায়  উইমেন মাইগ্রেশন ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (১৮ নভেম্বর ২০২৬) ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে এই সভা  অনুষ্ঠিত হয়।


সভায় বিদেশ-ফেরত অভিবাসী,অভিবাসীর পরিবারের সদস্য এবং ফোরামের সদস্যরা অংশগ্রহণ করেন।


সভায় নিরাপদ অভিবাসন, দালালের মাধ্যমে প্রতারণা থেকে বিরত থাকা, বৈধ পথে বিদেশ গমন, বিদেশ-ফেরতদের সামাজিক ও অর্থনৈতিক পুনরেকত্রীকরণ, দক্ষতা উন্নয়ন এবং মানসিক স্বাস্থ্য সেবা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


বক্তারা বলেন, অসচেতনতার কারণে অনেকেই দালালের খপ্পরে পড়ে সর্বস্ব হারাচ্ছেন। জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে বিদেশ যাওয়ার পরিবর্তে সরকারি নিয়ম মেনে, প্রশিক্ষণ নিয়ে নিরাপদভাবে বিদেশ যাওয়ার আহ্বান জানান তারা। পাশাপাশি বিদেশ-ফেরতদের সমাজে সম্মানের সাথে পুনর্বাসন এবং তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়।


এ সময় ফোরামের সদস্যরা আগামী তিন মাসের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তারা নিজ নিজ এলাকায় নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়া, প্রতারণার শিকার ব্যক্তিদের সহায়তা করা এবং বিদেশ-ফেরতদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেন।


উল্লেখ্য, প্রত্যাশা-২ প্রকল্পের মাধ্যমে বিদেশ-ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ, কাউন্সেলিং, দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিক সহায়তা প্রদান করা হয়েছে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

চট্টগ্রাম রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি মো. শামসুল হককে চট্টগ্রাম জেলার পুলিশ সুপারের ফুলেল শুভেচ্ছা