স্টাফ রিপোর্টার,
মোঃ নজরুল ইসলাম///
রাজধানী ঢাকা যাত্রাবাড়ী শহীদ জিয়া স্কুল এন্ড কলেজ সংলগ্ন ঐতিহাসিক যাত্রাবাড়ি পার্কে, সুস্থ বিনোদন ও দেশীয় সাংস্কৃতিক চর্চায় নিয়োজিত একতারা শিল্গ গোষ্ঠীর উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।আজ ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ রোজ: শুক্রবার বিকাল ০৪:০০ ঘটিকায়, আপনার রক্তের গ্রুপ জানুন নির্ভাবনায় থাকুন স্লোগানে র মধ্যে দিয়ে রক্তের গ্রুপিং ক্যাম্প উদ্বোধন করা হয়। ব্লাড গ্রুপিং ক্যাম্প উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন যাত্রাবাড়ি থানা ৪৮নং ওয়ার্ডে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,ও জনসাধারণ। পরে ব্লাড গ্রুপিং ক্যাম্প উপলক্ষে বিএনপির ৪৮নং ওয়ার্ডের বিএনপি র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে ব্লাড গ্রুপ নির্ণয় আরম্ভ করা হয়। এতে উৎসাহের সাথে জনসাধারণ থেকে শুরু করে স্কুল কলেজ পড়ুয়া ছাত্র/ছাত্রীরা ব্লাড গ্রুপ নির্ণয় করতে দেখা যায়।