ঢাকা | বঙ্গাব্দ

বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

  • আপলোড তারিখঃ 23-09-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 797807 জন
বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ ছবির ক্যাপশন: ১

সাভারে বকেয়া বেতনের দাবিতে টঙ্গী-আশুলিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলার নরসিংহপুর এলাকায় জেনারেশন নেক্সট গার্মেন্টসের কয়েকশ শ্রমিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

বিক্ষোভরত শ্রমিকরা জানান, গত দুই মাস ধরে শ্রমিকদের বেতন পরিশোধ না করে জেনারেশন নেক্সট গার্মেন্টস বন্ধ করে রেখেছে। যার কারণে আমরা বাসা ভাড়া ও দোকানের বাকিও পরিশোধ করতে পারিনি। আমরা প্রায় ৫-৬ হাজার শ্রমিক অনিশ্চয়তার মধ্যে দিয়ে দিন পার করছি। প্রশাসনের পক্ষ থেকে আমাদের পাওনা পরিশোধের আশ্বাস দেওয়া হলেও তারা সেটি বাস্তবায়ন করেনি। বাধ্য হয়ে তাই রাস্তায় নেমেছি।তবে খোলা কারখানাগুলোতে শ্রমিকরা সকাল ৮ থেকে কর্মস্থলে যোগ দিয়ে কাজ শুরু করে। অধিকাংশ কারখানায় উৎপাদন চললেও অন্তত ৯টি কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করে। এসময় কারখানা নয়টি ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।পুরো শিল্প এলাকায় র‍্যাব, পুলিশ ছাড়াও সেনাবাহিনীর সদস্যরা বিভিন্ন কারখানার প্রধান ফটকগুলোর সামনে অবস্থান নিয়ে আছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, ৪৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এছাড়াও সাধারণ ছুটি রয়েছে আরও ৯টি কারখানায়। কিছু কারখানার শ্রমিকরা বিক্ষোভ করছেন। চেষ্টা করছি বিজিএমইএ ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করতে।





কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

অনলাইন নিউজ পোর্টাল নয়, দেশের বড় সংবাদপত্র ও বেসরকারি টেলিভিশনেরও নিজস্ব নিউজ পোর্টাল রয়েছে। তারা মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি করছে, লাইভ সম্প্রচার করছে, এমনকি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে সক্রিয়। এতে টেলিভিশন ও ডিজিটাল সাংবাদিকতা যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। প্রিন্ট মিডিয়ার সংকট গত এক দশকে ডিজিটাল মিডিয়ার প্রসারের ফলে ছাপা পত্রিকার প্রচারসংখ্যা ব্যাপকভাবে কমেছে। পাঠক টানতে ইংরেজি দৈনিকগুলোকেও এখন বাংলায় সংবাদ প্রকাশ করতে হচ্ছে। এমনকি অনেক জনপ্রিয় রেডিও বন্ধ হয়ে গেছে, যেমন ২০২২ সালের ৩১ ডিসেম্বর বিবিসি বাংলা তাদের ৮১ বছরের রেডিও সম্প্রচার বন্ধ করে। তবে তারা অনলাইন ও টেলিভিশনে সংবাদ প্রচার চালিয়ে যাচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় ব্যতিক্রমী কনটেন্টের মাধ্যমে জনপ্রিয়তা ধরে রেখেছে। সাংবাদমাধ্যমের সংখ্যা ও নিবন্ধন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা ২১৩টি, দৈনিক পত্রিকা ১,৩১১টি এবং অনুমোদিত বেসরকারি টেলিভিশন ৪৫টি। এর মধ্যে ১৭টি বেসরকারি টেলিভিশন ও ১৯৬টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টাল নিবন্ধন পেয়েছে। তবে এর বাইরেও অসংখ্য অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও ইউটিউব চ্যানেল সংবাদ প্রচার করছে, যা অনেক সময় পাঠকদের বিভ্রান্ত করছে। ফলে সাংবাদিকদের আরও সতর্ক হতে হবে, যাতে ভুল তথ্য ছড়িয়ে না পড়ে।

notebook

ঢাকার আদালতে জালিয়াতি ও মারধরের অভিযোগে মামলা