ঢাকা | বঙ্গাব্দ

সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় সাবেক ভূমিমন্ত্রী।

  • আপলোড তারিখঃ 06-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 3510 জন
সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় সাবেক ভূমিমন্ত্রী। ছবির ক্যাপশন: ১

নিজস্ব প্রতিবেদক:// বাংলাদেশের বর্ডার  সীমান্তে  অবৈধভাবে ভারতে পালানোর সময় সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা-৫ আসনের সাবেক এমপি নারায়ণ চন্দ্র চন্দকে আটক করেছে বিজিবি।

রোববার (৬ অক্টোবর) রাতে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজিবি জানায়, অবৈধভাবে ভারতে পালানোর সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে সাবেক ভূমিমন্ত্রীকে আটক করা হয়েছে।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পান খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ। এর আগে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।২০১৪ সালের ১২ জানুয়ারি তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। কিছু দিন পর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হকের মৃত্যু হলে তিনি ওই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

‘একটা মরে, একটাই যায়, বাকিডি যায় না’— সেই বিতর্কিত পুলিশ কর্মকর্তা ইকবালকে বরখাস্তের সিদ্ধান্ত