ঢাকা | বঙ্গাব্দ

নজরুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন ৩০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

  • আপলোড তারিখঃ 07-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 703622 জন
নজরুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন ৩০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ছবির ক্যাপশন: ১

নিজস্ব প্রতিবেদক ;//আলোচিত পুলিশ কর্মকর্তা ডিআইজি মোল্যা নজরুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন ৩০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে একজন ডিআইজি, চারজন অতিরিক্ত ডিআইজি এবং ২৫ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

সোমবার (৭ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে আলোচিত পুলিশ কর্মকর্তা ডিআইজি মোল্যা নজরুল ইসলামকে সিআইডি থেকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে সংযুক্ত করা হয়েছে।

এছাড়া নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. আসাদ উল্লাহ চৌধুরীকে পুলিশের বিশেষ শাখায় (এসবি), পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মো. আলমগীর কবীরকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে, অতিরিক্ত ডিআইজি এম এ মাসুদকে খুলনা ট্রেনিং সেন্টারে এবং রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ সাইফুল ইসলামকে পুলিশ সদরদপ্তরে বদলি করা হয়েছে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

অনলাইন নিউজ পোর্টাল নয়, দেশের বড় সংবাদপত্র ও বেসরকারি টেলিভিশনেরও নিজস্ব নিউজ পোর্টাল রয়েছে। তারা মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি করছে, লাইভ সম্প্রচার করছে, এমনকি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে সক্রিয়। এতে টেলিভিশন ও ডিজিটাল সাংবাদিকতা যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। প্রিন্ট মিডিয়ার সংকট গত এক দশকে ডিজিটাল মিডিয়ার প্রসারের ফলে ছাপা পত্রিকার প্রচারসংখ্যা ব্যাপকভাবে কমেছে। পাঠক টানতে ইংরেজি দৈনিকগুলোকেও এখন বাংলায় সংবাদ প্রকাশ করতে হচ্ছে। এমনকি অনেক জনপ্রিয় রেডিও বন্ধ হয়ে গেছে, যেমন ২০২২ সালের ৩১ ডিসেম্বর বিবিসি বাংলা তাদের ৮১ বছরের রেডিও সম্প্রচার বন্ধ করে। তবে তারা অনলাইন ও টেলিভিশনে সংবাদ প্রচার চালিয়ে যাচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় ব্যতিক্রমী কনটেন্টের মাধ্যমে জনপ্রিয়তা ধরে রেখেছে। সাংবাদমাধ্যমের সংখ্যা ও নিবন্ধন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা ২১৩টি, দৈনিক পত্রিকা ১,৩১১টি এবং অনুমোদিত বেসরকারি টেলিভিশন ৪৫টি। এর মধ্যে ১৭টি বেসরকারি টেলিভিশন ও ১৯৬টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টাল নিবন্ধন পেয়েছে। তবে এর বাইরেও অসংখ্য অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও ইউটিউব চ্যানেল সংবাদ প্রচার করছে, যা অনেক সময় পাঠকদের বিভ্রান্ত করছে। ফলে সাংবাদিকদের আরও সতর্ক হতে হবে, যাতে ভুল তথ্য ছড়িয়ে না পড়ে।

notebook

সায়দাবাদ আন্তঃজেলা ও নগর বাসটার্মিনাল বাস মালিক সমিতির কমিটি ঘোষণা