ঢাকা | বঙ্গাব্দ

আন্দোলনে হত্যাকান্ডে দুজন গ্রেপ্তার।

  • আপলোড তারিখঃ 11-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 782320 জন
আন্দোলনে হত্যাকান্ডে দুজন গ্রেপ্তার। ছবির ক্যাপশন: ১

রিপোর্ট হারুন //ছাত্র জনতার অভ্যূল্থান চলাকালে রাজধানীতে পৃথক দুটি হত্যায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ । এর মধ্যে পল্লবীতে আকরাম খান রাব্বি নামে এক তরুনকে গুলিতে হত্যার মামলায়  ঢাকা বিশ্ববিদ্যালয়  ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও আইনবিষয়ক সম্পাদক মোহাম্মদ ফুয়াদ হোসেন ওরফে শাহাদাৎকে এবং মিরপুরে মুক্তাকিম বিল্লাহ হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয় । গতকাল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)  মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান । রবিবার রাতে পল্লবীর  ৭ নাম্বার সেকশন থেকে শাহাদাৎকে গ্রেপ্তার করে পল্লবী থানা পুলিশ । পল্লবী এলাকায় রাব্বি হত্যার ঘটনায় ২৫ আগস্ট একটি মামলা হয় । মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শাহাদাৎকে শনাক্ত করা হয় । একই রাতে শাহ আলীর প্রিয়াংকা হাউজিং এলাকা থেকে আলমগীরকে গ্রেপ্তার করে শাহ আলী থানা পুলিশ । তিনি শাহ আলী থানার ৮ নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য । পুলিশ বলছে মিরপুর-১০ এলাকায় মুক্তাকিম বিল্লাহ হত্যার ঘটনায় ৫ অক্টোবর মিরপুর মডেল থানায় একটি মামলা হয় । ১৯ জুলাই আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র জনতার ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করেন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মীরা । এ সময় মুক্তাকিম বিল্লাহ মাথায় গুলিবিদ্ধ হন । গুরুতর আহত মুক্তাকিমকে প্রথমে এবং পরে মিরপুর মাজার রোডের গ্লোবাল স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয় । সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

অনলাইন নিউজ পোর্টাল নয়, দেশের বড় সংবাদপত্র ও বেসরকারি টেলিভিশনেরও নিজস্ব নিউজ পোর্টাল রয়েছে। তারা মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি করছে, লাইভ সম্প্রচার করছে, এমনকি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে সক্রিয়। এতে টেলিভিশন ও ডিজিটাল সাংবাদিকতা যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। প্রিন্ট মিডিয়ার সংকট গত এক দশকে ডিজিটাল মিডিয়ার প্রসারের ফলে ছাপা পত্রিকার প্রচারসংখ্যা ব্যাপকভাবে কমেছে। পাঠক টানতে ইংরেজি দৈনিকগুলোকেও এখন বাংলায় সংবাদ প্রকাশ করতে হচ্ছে। এমনকি অনেক জনপ্রিয় রেডিও বন্ধ হয়ে গেছে, যেমন ২০২২ সালের ৩১ ডিসেম্বর বিবিসি বাংলা তাদের ৮১ বছরের রেডিও সম্প্রচার বন্ধ করে। তবে তারা অনলাইন ও টেলিভিশনে সংবাদ প্রচার চালিয়ে যাচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় ব্যতিক্রমী কনটেন্টের মাধ্যমে জনপ্রিয়তা ধরে রেখেছে। সাংবাদমাধ্যমের সংখ্যা ও নিবন্ধন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা ২১৩টি, দৈনিক পত্রিকা ১,৩১১টি এবং অনুমোদিত বেসরকারি টেলিভিশন ৪৫টি। এর মধ্যে ১৭টি বেসরকারি টেলিভিশন ও ১৯৬টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টাল নিবন্ধন পেয়েছে। তবে এর বাইরেও অসংখ্য অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও ইউটিউব চ্যানেল সংবাদ প্রচার করছে, যা অনেক সময় পাঠকদের বিভ্রান্ত করছে। ফলে সাংবাদিকদের আরও সতর্ক হতে হবে, যাতে ভুল তথ্য ছড়িয়ে না পড়ে।

notebook

রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযান: দুই মাদক কারবারি গ্রেফতার