ঢাকা | বঙ্গাব্দ

উখিয়ায় সন্ত্রাসীদের গুলিতে একই পরিবারের তিনজন নিহত।

  • আপলোড তারিখঃ 21-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 829215 জন
উখিয়ায় সন্ত্রাসীদের গুলিতে একই পরিবারের তিনজন নিহত। ছবির ক্যাপশন: ১

নিজস্ব প্রতিনিধ ://  চট্টগ্রাম উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। সোমবার (২১ অক্টোবর) ভোরে উখিয়া ১৭নং ক্যাম্পে এই ঘটনা ঘটে। 

নিহতরা হলো, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প-১৭ এক্স ব্লকের বাসিন্দা আহাম্মদ হোসেন (৬৫), তার ছেলে সৈয়দুল আমিন (২৮) এবং  মেয়ে আসমা বেগম (১৫)।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভোররাতে ঘরে ডুকে একই পরিবারের তিনজনকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে কী কারণে হত্যা করা হয়েছে সেটি এখনো জানা যায়নি। এই মুহূর্তে ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক আছে।





কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আবাসিক হোটেলের আড়ালে অবৈধ দেহ ব্যবসা: প্রশাসনের কড়া নজরদারি দাবি..