ঢাকা | বঙ্গাব্দ

প্রায় গত এক মাসে উদ্ধারকৃত ২৫১ মোবাইল ফোন মালিকদের বুঝিয়ে দিল( ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান

  • আপলোড তারিখঃ 18-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 8378 জন
প্রায় গত এক মাসে উদ্ধারকৃত ২৫১ মোবাইল ফোন মালিকদের বুঝিয়ে দিল( ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান ছবির ক্যাপশন: এখন সংবাদ ২৪

এখনসংবাদ২৪:// বাংলাদেশের প্রেক্ষাপট পাল্টে যাওয়া পরের দিনগুলোর  সময়ে চুরি-ছিনতাই এবং  হারিয়ে যাওয়া ২৫১টি মোবাইল ফোন গত এক মাসে উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।গতকাল বৃহস্পতিবার পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান কয়েকজনের হাতে তাদের মোবাইল ফোন তুলে দেন।


ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, মালিকদের করা সাধারণ ডায়েরি (জিডি) এবং  অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় ফোনগুলো উদ্ধার করেছে। এর মধ্যে শেরে বাংলানগর থানা পুলিশ ৬৩টি, হাতিরঝিল থানা ৫৪টি, মোহাম্মদপুর থানা ৪০টি, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ৩২টি, আদাবর থানা ৩২টি এবং  তেজগাঁও থানা পুলিশ ৩০টি উদ্ধার করেছে।



উপ-পুলিশ কমিশনার (তেজগাঁও বিভাগ) এর কার্যালয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজানের উপস্থিতিতে উদ্ধার মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে। 




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

অনলাইন নিউজ পোর্টাল নয়, দেশের বড় সংবাদপত্র ও বেসরকারি টেলিভিশনেরও নিজস্ব নিউজ পোর্টাল রয়েছে। তারা মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি করছে, লাইভ সম্প্রচার করছে, এমনকি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে সক্রিয়। এতে টেলিভিশন ও ডিজিটাল সাংবাদিকতা যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। প্রিন্ট মিডিয়ার সংকট গত এক দশকে ডিজিটাল মিডিয়ার প্রসারের ফলে ছাপা পত্রিকার প্রচারসংখ্যা ব্যাপকভাবে কমেছে। পাঠক টানতে ইংরেজি দৈনিকগুলোকেও এখন বাংলায় সংবাদ প্রকাশ করতে হচ্ছে। এমনকি অনেক জনপ্রিয় রেডিও বন্ধ হয়ে গেছে, যেমন ২০২২ সালের ৩১ ডিসেম্বর বিবিসি বাংলা তাদের ৮১ বছরের রেডিও সম্প্রচার বন্ধ করে। তবে তারা অনলাইন ও টেলিভিশনে সংবাদ প্রচার চালিয়ে যাচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় ব্যতিক্রমী কনটেন্টের মাধ্যমে জনপ্রিয়তা ধরে রেখেছে। সাংবাদমাধ্যমের সংখ্যা ও নিবন্ধন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা ২১৩টি, দৈনিক পত্রিকা ১,৩১১টি এবং অনুমোদিত বেসরকারি টেলিভিশন ৪৫টি। এর মধ্যে ১৭টি বেসরকারি টেলিভিশন ও ১৯৬টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টাল নিবন্ধন পেয়েছে। তবে এর বাইরেও অসংখ্য অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও ইউটিউব চ্যানেল সংবাদ প্রচার করছে, যা অনেক সময় পাঠকদের বিভ্রান্ত করছে। ফলে সাংবাদিকদের আরও সতর্ক হতে হবে, যাতে ভুল তথ্য ছড়িয়ে না পড়ে।

notebook

দেবিদ্বারে আলহাজ্ব আবুল কাসেম চেয়ারম্যান ও সাংবাদিক জনির জমি সংক্রান্ত বিরোধের অবসান