ঢাকা | বঙ্গাব্দ

সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত

  • আপলোড তারিখঃ 26-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 570080 জন
সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত ছবির ক্যাপশন: ১

 নিজস্ব প্রতিবেদক :// রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের রাবার বাগান এলাকায় পিকআপ ভ্যান এবং  সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এছাড়া একজন আহত হয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে কাউখালী উপজেলার রাবার বাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সোহাগ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। লাশ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে বলে তিনি জানান। 





কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আবাসিক হোটেলের আড়ালে অবৈধ দেহ ব্যবসা: প্রশাসনের কড়া নজরদারি দাবি..