ঢাকা | বঙ্গাব্দ

নারী পুলিশ সার্জেন্টের সঙ্গে দুর্ব্যবহার, দুই যুবককে কারাদণ্ড

  • আপলোড তারিখঃ 20-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 558991 জন
নারী পুলিশ সার্জেন্টের সঙ্গে দুর্ব্যবহার, দুই যুবককে কারাদণ্ড ছবির ক্যাপশন: ১

মোঃহারুন স্টফ ক্রাইম রিপোর্ট://

রাজধানীর আজিমপুর এলাকায় কর্তব্যরত নারী পুলিশ সার্জেন্টের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে মোটরসাইকেল আরোহী দুই যুবককে গ্রেফতার ও কারাদণ্ড দিয়েছেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

বুধবার (৭ মে) বিকেল পৌনে ৫টার দিকে লালবাগ থানার আজিমপুর চৌরাস্তা এলাকা থেকে মোটরসাইকেল চালক শুভ এবং তার সঙ্গী অভিকে গ্রেফতার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তালেবুর রহমান বলেন, কর্তব্যরত নারী সার্জেন্ট হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর কারণে শুভকে সিগন্যাল দিয়ে থামান। এরপর তার ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চান। কিন্তু শুভ ও অভি কাগজপত্র প্রদর্শন না করে সার্জেন্টের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং তাকে তাদের সঙ্গে হলে গিয়ে কাগজপত্র আনতে বলেন। বিষয়টি নারী সার্জেন্ট তাৎক্ষণিক লালবাগ বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানকে অবহিত করেন।





কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

""নরসিংদী ড্রিম হলিডে পার্ক দিন দিন নারী-পুরুষের অশ্লীলতার অভরায়ন্যর দিকে ধাবিত হচ্ছে ..