ঢাকা | বঙ্গাব্দ

কিশোরগঞ্জ ভৈরবে জুতার বাজারের ৪০ দোকান পুড়ে ছাই

  • আপলোড তারিখঃ 24-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 8206 জন
কিশোরগঞ্জ ভৈরবে জুতার বাজারের ৪০ দোকান পুড়ে ছাই ছবির ক্যাপশন: ১

মোঃনজরুলইসলাম ://


কিশোরগঞ্জের ভৈরবে একটি জুতার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে কমপক্ষে ৪০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। দোকানিদের দাবি, আগুনে পুড়ে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শুক্রবার (২৩ মে) দিবাগত রাত একটার দিকে উপজেলা পরিষদসংলগ্ন জলপরী পার্ক রোডের লালু-কালু মার্কেটে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ভৈরব বাজার ফায়ার সার্ভিস এবং  নদী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত মার্কেটের মালিক কাজী মাসুদ বলেন, ‘যতটুকু জেনেছি বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আমাদের মার্কেটে সামনের সারির প্রায় সব কটি দোকান পুড়ে গেছে। আনুমানিক দুই কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।


ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভৈরব ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর রাজন আহমেদ। তিনি বলেন, ‘ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাতের বিষয়টি তদন্ত ছাড়া বলা সম্ভব নয়। তবে প্রাথমিক ধারণা করা হচ্ছে, প্রায় ১ কোটি টাকা ক্ষয়ক্ষতি হতে পারে।





কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

চট্টগ্রাম রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি মো. শামসুল হককে চট্টগ্রাম জেলার পুলিশ সুপারের ফুলেল শুভেচ্ছা