ঢাকা | বঙ্গাব্দ

ইরানের বিভিন্ন শহর ও অঞ্চল লক্ষ্য করে নতুন করে আরও হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল

  • আপলোড তারিখঃ 13-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 482771 জন
ইরানের বিভিন্ন শহর ও অঞ্চল লক্ষ্য করে নতুন করে আরও হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল ছবির ক্যাপশন: ১

অনলাইন খবর://

ইরানের বিভিন্ন শহর ও অঞ্চল লক্ষ্য করে নতুন করে আরও হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। শুক্রবার (১৩ জুন) সকালে ব্যাপক হামলার পর দুপুরের পর থেকে ফের বিমান হামলা শুরু করে তারা। 

এরমধ্যে ইস্ফাহান শহরে সর্বশেষ বিশাল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া রাজধানী তেহরানেও বিকট আওয়াজ হয়েছে। পরবর্তীতে জানা গেছে, ইসরায়েলের ছোড়া বস্তু ভূপাতিত করতে সেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছিল।

ইরানের বার্তাসংস্থা ফার্স জানিয়েছে, ফোরদো পরমাণু কেন্দ্রের কাছে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সম্ভাব্য হামলা থেকে রক্ষা পেতে এই কেন্দ্রটি পাহাড়ের নিচে বানানো হয়েছে। ইসরায়েলি হামলায় এটি ক্ষতিগ্রস্ত হয়েছে কি না সেটি এখনো নিশ্চিত নয়।

এছাড়া উত্তরপূর্বাঞ্চলীয় তাবরিজও বিকট বিস্ফোরণে কেঁপে উঠেছে।

দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান লেফটেনেন্ট জেনারেল ইয়াল জামির নিশ্চিত করেছেন ইরানে তাদের হামলা অব্যাহত আছে। তিনি বলেছেন, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ইরানে হামলা চলতে থাকবে। তিনি বলেছেন, ইরানের বিভিন্ন সামরিক অবকাঠামো লক্ষ্য করে এখনো হামলা চালানো হচ্ছে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

অনলাইন নিউজ পোর্টাল নয়, দেশের বড় সংবাদপত্র ও বেসরকারি টেলিভিশনেরও নিজস্ব নিউজ পোর্টাল রয়েছে। তারা মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি করছে, লাইভ সম্প্রচার করছে, এমনকি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে সক্রিয়। এতে টেলিভিশন ও ডিজিটাল সাংবাদিকতা যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। প্রিন্ট মিডিয়ার সংকট গত এক দশকে ডিজিটাল মিডিয়ার প্রসারের ফলে ছাপা পত্রিকার প্রচারসংখ্যা ব্যাপকভাবে কমেছে। পাঠক টানতে ইংরেজি দৈনিকগুলোকেও এখন বাংলায় সংবাদ প্রকাশ করতে হচ্ছে। এমনকি অনেক জনপ্রিয় রেডিও বন্ধ হয়ে গেছে, যেমন ২০২২ সালের ৩১ ডিসেম্বর বিবিসি বাংলা তাদের ৮১ বছরের রেডিও সম্প্রচার বন্ধ করে। তবে তারা অনলাইন ও টেলিভিশনে সংবাদ প্রচার চালিয়ে যাচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় ব্যতিক্রমী কনটেন্টের মাধ্যমে জনপ্রিয়তা ধরে রেখেছে। সাংবাদমাধ্যমের সংখ্যা ও নিবন্ধন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা ২১৩টি, দৈনিক পত্রিকা ১,৩১১টি এবং অনুমোদিত বেসরকারি টেলিভিশন ৪৫টি। এর মধ্যে ১৭টি বেসরকারি টেলিভিশন ও ১৯৬টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টাল নিবন্ধন পেয়েছে। তবে এর বাইরেও অসংখ্য অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও ইউটিউব চ্যানেল সংবাদ প্রচার করছে, যা অনেক সময় পাঠকদের বিভ্রান্ত করছে। ফলে সাংবাদিকদের আরও সতর্ক হতে হবে, যাতে ভুল তথ্য ছড়িয়ে না পড়ে।

notebook

জ্বালানি তেলের পরিস্থিতি পর্যবেক্ষণে রায়পুরা উপজেলা প্রশাসন"....