ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ইটভাটা ভাঙচুর ও জরিমানা আদায়

  • আপলোড তারিখঃ 27-01-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 1861 জন
নড়াইলে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ইটভাটা ভাঙচুর ও জরিমানা আদায় ছবির ক্যাপশন: ১


আব্দুল কাইয়ুম খান 

ত ২৬ জানুয়ারী পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মমতাজ বেগম এর নেতৃত্বে এবং পরিবেশ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল মালেক মিয়া এর পরিচালনায় নড়াইল জেলার পুলিশ সদস্য, আনসার ভিডিপি সদস্য, ফায়ার সার্ভিস ও নড়াইল সদর আর্মি ক্যাম্পের সহযোগিতায় নড়াইল জেলার সদর উপজেলার আউরিয়া ও লোহাগড়া উপজেলার গিলাতলা ঝিকরা, মানিকগঞ্জ এলাকায় অবস্থিত সনাতন পদ্ধতির  ফিক্সড চিমনি বিশিষ্ট মেসার্স রুপা ব্রিকসকে ৪ লাখ টাকা ও জিকজ্যাক পদ্ধতির মেসার্স গালিব ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। ড্রাম চিমনি বিশিষ্ট মেসার্স এম এস বি ব্রিকস ও মেসার্স কাতার ব্রিকস নামক  ইটভাটার চিমনি, কীলন এবং ইটভাটার সমস্ত কাঁচা ইট ভেঙ্গে ফায়ার সার্ভিসের সাহায্যে পানি দিয়ে ভাটার আগুন নিভিয়ে সমস্ত কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

**ঢাকা জেলা আইন-শৃঙ্খলা বাহিনী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে**