ঢাকা | বঙ্গাব্দ

গেন্ডারিয়া থানা পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেফতার

  • আপলোড তারিখঃ 13-05-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 272 জন
গেন্ডারিয়া থানা পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেফতার ছবির ক্যাপশন: ১

মোঃ মাসুদ ইসলাম রাহাত :

রাজধানীর গেন্ডারিয়া থানা এলাকায় পৃথক দুটি অভিযানে জিআর মামলায় সাজাপ্রাপ্ত এবং সিআর ওয়ারেন্টভুক্ত ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মহোদয়ের দিকনির্দেশনায় এই সফল অভিযান পরিচালিত হয়।

অভিযান ও গ্রেফতারের বিবরণ:

  • সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার: গেন্ডারিয়া থানার নারিন্দা পুলিশ ফাঁড়ীর এএসআই ইউসুফ ও তার সংগীয় ফোর্সের সহায়তায় ৩ বছর ৬ মাসের কারাদণ্ডপ্রাপ্ত (জিআর সাজা) আসামি মোঃ আরিফ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। সে গেন্ডারিয়া থানার বেগমগঞ্জ এলাকার মোঃ হুমায়ুনের ছেলে।
  • ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার: অপর এক অভিযানে এসআই মাসুম বিল্লাহ ও তার সংগীয় ফোর্সের সহায়তায় সিআর সাজা ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ হোসেনকে গ্রেফতার করা হয়। সে এসকে দাস রোড এলাকার মোঃ ইউসুফের ছেলে।

​গ্রেফতারকৃত আসামিদের সংশ্লিষ্ট মামলায় যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমনে গেন্ডারিয়া থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

রাঙ্গামাটিতে কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেফতার ৮