ঢাকা | বঙ্গাব্দ

টেকনাফে জাল নোটের কারখানার সন্ধান: বিপুল পরিমাণ অর্থসহ আটক ২, পলাতক ২...

  • আপলোড তারিখঃ 24-05-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 35501 জন
টেকনাফে জাল নোটের কারখানার সন্ধান: বিপুল পরিমাণ অর্থসহ আটক ২, পলাতক ২... ছবির ক্যাপশন: ১


মতিউল ইসলাম হৃদয় : //

সীমান্তবর্তী উপজেলা টেকনাফে অভিযান চালিয়ে একটি অবৈধ জাল নোট তৈরির কারখানার সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে বিপুল পরিমাণ দেশি ও বিদেশি জাল নোট জব্দ করা হয়েছে। এ সময় জাল নোট তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে হাতেনাতে আটক করেছে বিজিবি। তবে মূল হোতাসহ আরও দুজন পলাতক রয়েছেন।

​জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফে বিজিবি সদস্যরা একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে জাল টাকা তৈরির সরঞ্জাম এবং বিপুল পরিমাণ প্রস্তুতকৃত জাল নোট জব্দ করা হয়। উদ্ধারকৃত অর্থের মধ্যে রয়েছে প্রায় ১ কোটি টাকার সমমূল্যের বাংলাদেশি জাল নোট এবং ১২ লাখ ভারতীয় রুপি।

​আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তদন্তে জানা গেছে, এই চক্রের সঙ্গে স্থানীয় কিছু ব্যক্তি জড়িত। বিশেষ করে এলাকায় স্বর্ণ ব্যবসার আড়ালে থাকা দুই রাখাইন স্বর্ণ ব্যবসায়ী এই জাল নোট তৈরির মূল কারিগর হিসেবে কাজ করছিলেন বলে তথ্য পাওয়া গেছে। বিজিবির অভিযানের টের পেয়েই ওই দুই স্বর্ণ ব্যবসায়ী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন।

​বর্তমানে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।

​এই চক্রটি দীর্ঘ দিন ধরে সীমান্ত এলাকায় জাল নোটের ব্যবসা পরিচালনা করে আসছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বিজিবির পক্ষ থেকে সীমান্তবর্তী এলাকায় এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে নজরদারি আরও বাড়ানো হয়েছে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

**ঢাকা জেলা আইন-শৃঙ্খলা বাহিনী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে**