ঢাকা | বঙ্গাব্দ

খুলনায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৩৬ কয়লা চুল্লি ধ্বংস

  • আপলোড তারিখঃ 19-06-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 13 জন
খুলনায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৩৬  কয়লা চুল্লি ধ্বংস ছবির ক্যাপশন: ১



আব্দুল কাইয়ুম খান ://




 ১৭ জুন পরিবেশ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয়ের উদ্যোগে, খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মমতাজ বেগমের নেতৃত্বে খুলনার  বটিয়াঘাটা উপজেলার খারাবাদ বাইনতলা এলাকায় পরিবেশ সংরক্ষণে কাঠ পুড়িয়ে কয়লা তৈরীর অবৈধ চুল্লির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত অভিযানে মোট ৩৬ টি  চুল্লি স্কেভেটর এবং শ্রমিকের সাহায্যে সম্পূর্ণভাবে ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।  


  উক্ত অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মোঃ হারুন-অর-রশীদ এবং পরিবেশ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের পরিদর্শক আসিফ আলম ও পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক মারুফ বিল্লাহসহ বিভাগীয় ও জেলা কার্যালয়ের কর্মকর্তা ,কর্মচারী বৃন্দ। এ ছাড়া আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা  করেন বটিয়াঘাটা থানা পুলিশের সদস্য বৃন্দ। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বটিয়াঘাটা ও উপজেলা ভূমি অফিস বটিয়াঘাটা। পরিবেশ সুরক্ষায় এ ধরণের কার্যক্রম অব্যহত থাকবে বলে অধিদপ্তর সূত্রে নিশ্চিত করা হয়।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

​ডিবির হাতে ভুয়া র‍্যাব আটক: স্বর্ণালংকার লুট করা প্রতারক চক্রের অবসান