নিজস্ব প্রতিবেদক, মাদারীপুর:
মাদারীপুর সদরে বিশেষ অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঝাউদি ইউনিয়ন এলাকায় একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে এই নকল সিগারেটের চালানটি জব্দ করা হয়। অভিযানের সময় গাড়িটি থেকে বিপুল পরিমাণ নকল সিগারেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।