ঢাকা | বঙ্গাব্দ

টেস্ট খেলায় ভারতের সাথে বাংলাদেশের বড় হার।

  • আপলোড তারিখঃ 01-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 842130 জন
টেস্ট খেলায় ভারতের সাথে বাংলাদেশের বড় হার। ছবির ক্যাপশন: ১

আরিফুর রহমান ://কানপুরের স্টেডিয়ামের সাপেক্ষে রেকর্ড রানতাড়া করে জিততে হতো ভারতকে। তবে সেই রেকর্ডটাও খুব একটা আহামরি কিছু ছিল না ভারতের জন্য। এই মাঠে এর আগে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড ৮৩। ভারতের সামনে জয়ের জন্য টার্গেট ৯৫ রানের। হাতে দুই সেশনের খেলা বাকি। রান তাড়ায় শুরুতে দুই উইকেট হারালেও খুব একটা ভাবনায় পড়তে হয়নি তাদের। তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল আর অপরপ্রান্তে অভিজ্ঞ বিরাট কোহলি ঠিকই ভারতকে নিয়ে গেলেন জয়ের বন্দরে। কানপুরের বৃষ্টিবিঘ্নিত টেস্টে খেলা হলো সর্বসাকুল্যে আড়াই দিন। দারুণ বোলিং-ব্যাটিং আর আগ্রাসী পরিকল্পনাতেই ভারত আরও একবার প্রমাণ করল কেন তারা টেস্টের ‘নাম্বার ওয়ান’।

কানপুরে টাইগারদের হারাল ৭ উইকেটের বড় ব্যবধানে। এর আগে চেন্নাই টেস্টেও সফরকারীদের হারতে হয়েছিল ২৮০ রানের বড় ব্যবধানে। দুই ম্যাচের সিরিজে ধবলধোলাই হলো নাজমুল হোসেন শান্ত বাহিনী। অথচ কানপুরের এই টেস্টের মাঝের দুই দিনের খেলা বৃষ্টিতে ভেসে যাওয়ার পর ফলাফল ড্র ধরে নিয়েছিল অনেকেই। প্রথম দিনে ৩৫ ওভারে ৩ উইকেটে ১০৭ রান করার পর সেদিন দেড় সেশনের বেশি সময় বৃষ্টিতে নষ্ট হয়। মাঝের দুইদিনও বৃষ্টিতে ভেসে যাওয়ার পর গতকাল (সোমবার) চতুর্থ দিনে ৩৯.২ ওভার ব্যাট করে আরও ১২৬ রানে তুলে অলআউট হয় বাংলাদেশ। সেটি দ্বিতীয় সেশনের শুরুর দিকেই। চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে এসে শেষ হয় কেবল এক ইনিংস। কানপুর টেস্টের ভাগ্যে ড্র দেখে ফেলেছিলেন অনেকেই। 

কিন্তু ভারত এই ম্যাচের চিত্রনাট্য নতুন করে লিখলো দ্বিতীয় সেশনের পর থেকে। নিজেদের প্রথম ইনিংসে বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র ৩৫ ওভার ব্যাটিং করেই বাংলাদেশের ২৩৩ রান টপকে ৫২ রানের লিড নিয়ে নেয় ভারত। মারকাটারি ব্যাটিংয়ের সুবাদে টেস্ট ক্রিকেটে দ্রুততম ৫০, ১০, ১৫০, ২০০ এবং ২৮৫ রানের বিশ্বরেকর্ড নিজেদের করে নেয় ভারত। এরপর ভারত ডিক্লেয়ার করলে আবার ব্যাট করতে বাধ্য হয় টাইগাররা। সেখানেও ছিল দুর্ভোগ। শেষ বিকেলে ব্যাট করতে নেমে ২৬ রানেই ২ উইকেট হারায় বাংলাদেশ। 



কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আবাসিক হোটেলের আড়ালে অবৈধ দেহ ব্যবসা: প্রশাসনের কড়া নজরদারি দাবি..