ঢাকা | বঙ্গাব্দ

সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী গ্রেপ্তার।

  • আপলোড তারিখঃ 29-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 824028 জন
সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী গ্রেপ্তার। ছবির ক্যাপশন: ১



রিপোর্টার হারুন //কুড়িগ্রাম ৪ আসনের সাবেক সংসদ সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির ডিসি  (মিডিয়া) মোহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অভিযোগ রয়েছে, জাকির হোসেনের ঢাকার মিন্টো রোডের সরকারি বাসভবন ছিল ঘুষ লেনদেনের হাট বাজার। প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পিয়ন থেকে শিক্ষক পর্যন্ত নিয়োগ ও প্রকল্পের ঘুসের টাকা লেনদেন হতো ওই ভবনে বসেই। তার স্ত্রী ও ভাগিনা সহ নিকট আত্মীয়রা  ছিল দুর্নীতির মাধ্যম। গত বছরের ডিসেম্বরে বাধ্য হয়ে ঘুসের টাকা ফেরতও দিতে হয়েছিল জাকির সিন্ডিকেটকে। কুড়িগ্রাম থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে অনিয়ম দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়ে তোলেন সাবেক প্রতিমন্ত্রী জাকির।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আবাসিক হোটেলের আড়ালে অবৈধ দেহ ব্যবসা: প্রশাসনের কড়া নজরদারি দাবি..