সংগৃহীত খবর ://নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর "খ" জোনের ইনচার্জ জনাব সাজ্জাদ করিম খান এর নেতৃত্বে এস.আই (নিঃ) শরীফুল হাসান সহ জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ০১ মে, ২০২৬ তারিখ সকাল আনুমানিক ০৭:০০ ঘটিকার সময় বন্দর থানাধীন ফরাজিকান্দা সাকিনস্থ প্রধান ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ০১ জন নারী মাদক কারবারিকে সঙ্গীয় নারী কনস্টেবলের সহায়তায় আটক করতে সক্ষম হন। আটককৃত নারীর হেফাজত থেকে প্লাস্টিকের বস্তায় সর্বমোট ৩০ (ত্রিশ) কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা। আটককৃত আসামি মোসাঃ খাদিজা আক্তার (২৮), পিতা- মোঃ বাবুল সিকদার, বর্তমান ঠিকানা- মাসদাইর (ঘোষবাগ জামালের গ্যারেজ), থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে যে, সে দীর্ঘ দিন যাবৎ নারায়ণগঞ্জসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় গাঁজার ব্যবসা পরিচালনা করে আসছে। উল্লেখ্য যে, আসামি খাদিজার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানা ও বন্দর থানার ০৩টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। এই ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বন্দর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানা যায়।