ঢাকা | বঙ্গাব্দ

বগুড়া আদালতে জামায়াতপন্থি ৭ আইন কর্মকর্তার পদত্যাগ

  • আপলোড তারিখঃ 18-08-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 10 জন
বগুড়া আদালতে জামায়াতপন্থি ৭ আইন কর্মকর্তার পদত্যাগ ছবির ক্যাপশন: ১

মতিউল ইসলাম, হৃদয় ://

​জুলাই সনদ বাস্তবায়িত না হওয়ার কারণ দেখিয়ে বগুড়া জেলা জজ আদালতের জামায়াতপন্থি সাতজন আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন। সোমবার (১৭ আগস্ট) সকালে জেলা ও দায়রা জজ এবং পাবলিক প্রসিকিউটরের (পিপি) কার্যালয়ে তারা পদত্যাগপত্র জমা দেন। এছাড়া পদত্যাগপত্রের একটি অনুলিপি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছেও পাঠানো হয়েছে।

​পদত্যাগকারী আইন কর্মকর্তারা হলেন অতিরিক্ত ও সহকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং সহকারী গভর্নমেন্ট প্লিডার (এজিপি) পদে দায়িত্বরত ব্যক্তিরা। তারা সবাই বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত ‘ল’ ইয়ার্স কাউন্সিলের সদস্য।

​২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তারা বগুড়া জজ আদালতে আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

​পদত্যাগপত্রে তাঁরা উল্লেখ করেন, বর্তমান সরকার জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষিত ‘জুলাই সনদ’ বাস্তবায়নে ব্যর্থ হওয়ায় তাঁরা নৈতিক দায়িত্ব থেকে এই পদ থেকে সরে দাঁড়িয়েছেন।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

বগুড়া আদালতে জামায়াতপন্থি ৭ আইন কর্মকর্তার পদত্যাগ