ঢাকা | বঙ্গাব্দ

আত্মপ্রকাশের মঞ্চের সামনেই জুমার নামাজ আদায় করলেন নাগরিক পার্টি’র কর্মী-সমর্থক ও নেতাকর্মীর

  • আপলোড তারিখঃ 28-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 535020 জন
আত্মপ্রকাশের মঞ্চের সামনেই জুমার নামাজ আদায় করলেন  নাগরিক পার্টি’র কর্মী-সমর্থক ও নেতাকর্মীর ছবির ক্যাপশন: ১

মোঃমনিরহোসেন ://আত্মপ্রকাশের মঞ্চের সামনেই জুমার নামাজ আদায় করলেন নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’র কর্মী-সমর্থক ও নেতাকর্মীরা।

আজ শুক্রবার সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজির হচ্ছেন নেতাকর্মীরা। এদিন বেলা দেড়টায় মূল মঞ্চের সামনে জুমার নামাজ আদায় করেন ‘জাতীয় নাগরিক পার্টি’র সমাবেশে অংশ নেওয়া মানুষ।

জাতীয় নাগরিক কমিটি এবং  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নিয়ে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বড় জমায়েতের লক্ষ্য রয়েছে। এরই মধ্যে মঞ্চসহ সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। বিকেল ৩টায় নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ আত্মপ্রকাশ হবে। সবার দৃষ্টি জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ের দিকে।সরেজমিন ঘুরে দেখা যায়, আজ সকাল থেকেই মানিক মিয়া এভিনিউতে ব্যারিকেডসহ স্টেজের আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মূল মঞ্চে প্রবেশ করতে কয়েক স্তরের নিরাপত্তাবেষ্টনী পার হতে হচ্ছে। নতুন দলের এ জমায়েতে মেডিকেল টিম, ওয়াশরুম, পুলিশ বুথ, পানির ব্যবস্থা করা হয়েছে। একইসঙ্গে ব্যাকস্টেজে মেয়েদের জন্য অন্য বুথের ব্যবস্থা থাকবে। পাশাপাশি ভিআইপিদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে। নতুন এ রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেবেন জুলাই আন্দোলনে আহত এবং  নিহত পরিবারের সদস্যরা। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও থাকবেন। পাশাপাশি বিভিন্ন দেশের কূটনীতিকদেরও যোগ দেওয়ার কথা রয়েছে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

অনলাইন নিউজ পোর্টাল নয়, দেশের বড় সংবাদপত্র ও বেসরকারি টেলিভিশনেরও নিজস্ব নিউজ পোর্টাল রয়েছে। তারা মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি করছে, লাইভ সম্প্রচার করছে, এমনকি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে সক্রিয়। এতে টেলিভিশন ও ডিজিটাল সাংবাদিকতা যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। প্রিন্ট মিডিয়ার সংকট গত এক দশকে ডিজিটাল মিডিয়ার প্রসারের ফলে ছাপা পত্রিকার প্রচারসংখ্যা ব্যাপকভাবে কমেছে। পাঠক টানতে ইংরেজি দৈনিকগুলোকেও এখন বাংলায় সংবাদ প্রকাশ করতে হচ্ছে। এমনকি অনেক জনপ্রিয় রেডিও বন্ধ হয়ে গেছে, যেমন ২০২২ সালের ৩১ ডিসেম্বর বিবিসি বাংলা তাদের ৮১ বছরের রেডিও সম্প্রচার বন্ধ করে। তবে তারা অনলাইন ও টেলিভিশনে সংবাদ প্রচার চালিয়ে যাচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় ব্যতিক্রমী কনটেন্টের মাধ্যমে জনপ্রিয়তা ধরে রেখেছে। সাংবাদমাধ্যমের সংখ্যা ও নিবন্ধন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা ২১৩টি, দৈনিক পত্রিকা ১,৩১১টি এবং অনুমোদিত বেসরকারি টেলিভিশন ৪৫টি। এর মধ্যে ১৭টি বেসরকারি টেলিভিশন ও ১৯৬টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টাল নিবন্ধন পেয়েছে। তবে এর বাইরেও অসংখ্য অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও ইউটিউব চ্যানেল সংবাদ প্রচার করছে, যা অনেক সময় পাঠকদের বিভ্রান্ত করছে। ফলে সাংবাদিকদের আরও সতর্ক হতে হবে, যাতে ভুল তথ্য ছড়িয়ে না পড়ে।

notebook

সায়দাবাদ আন্তঃজেলা ও নগর বাসটার্মিনাল বাস মালিক সমিতির কমিটি ঘোষণা