ঢাকা | বঙ্গাব্দ

সিরাজগঞ্জের বেলকুচিতে দেশে তৈরি দুটি ওয়ান শুটারগানসহ দুই যুবককে আটক

  • আপলোড তারিখঃ 02-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 323826 জন
সিরাজগঞ্জের বেলকুচিতে দেশে তৈরি দুটি ওয়ান শুটারগানসহ দুই যুবককে আটক ছবির ক্যাপশন: ১

এমআই হৃদয় হৃদয় ://

সিরাজগঞ্জের বেলকুচিতে দেশে তৈরি দুটি ওয়ান শুটারগানসহ দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে আজ শনিবার বেলা ১১টায় তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সিরাজগঞ্জ ডিবি পুলিশের ওসি একরামুল হোসাইন।

এর আগে গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে বেলকুচি উপজেলার জামতৈল পশ্চিমপাড়া যাত্রীছাউনির সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডিবি পুলিশের একটি দল তাঁদের আটক করে।

আটক দুই যুবক হলেন টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার আফজালপুর গ্রামের খলিল প্রামাণিকের ছেলে মো. আলমগীর (২৬) এবং বেলকুচি উপজেলার শান্তার মোড় এলাকার শাহজাহান আলীর ছেলে মো. সজীব (২২)।

এ বিষয়ে ডিবি পুলিশের এসআই নাজমুল হক আজকের পত্রিকাকে জানান, অস্ত্রধারী দুই যুবক মোটরসাইকেলযোগে ওই এলাকা অতিক্রম করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাঁদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে দেশে তৈরি দুটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। একই সঙ্গে ব্যবহৃত।

মোটরসাইকেলটিও জব্দ করা হয়। এ ঘটনায় বেলকুচি থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায়। 




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

অনলাইন নিউজ পোর্টাল নয়, দেশের বড় সংবাদপত্র ও বেসরকারি টেলিভিশনেরও নিজস্ব নিউজ পোর্টাল রয়েছে। তারা মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি করছে, লাইভ সম্প্রচার করছে, এমনকি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে সক্রিয়। এতে টেলিভিশন ও ডিজিটাল সাংবাদিকতা যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। প্রিন্ট মিডিয়ার সংকট গত এক দশকে ডিজিটাল মিডিয়ার প্রসারের ফলে ছাপা পত্রিকার প্রচারসংখ্যা ব্যাপকভাবে কমেছে। পাঠক টানতে ইংরেজি দৈনিকগুলোকেও এখন বাংলায় সংবাদ প্রকাশ করতে হচ্ছে। এমনকি অনেক জনপ্রিয় রেডিও বন্ধ হয়ে গেছে, যেমন ২০২২ সালের ৩১ ডিসেম্বর বিবিসি বাংলা তাদের ৮১ বছরের রেডিও সম্প্রচার বন্ধ করে। তবে তারা অনলাইন ও টেলিভিশনে সংবাদ প্রচার চালিয়ে যাচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় ব্যতিক্রমী কনটেন্টের মাধ্যমে জনপ্রিয়তা ধরে রেখেছে। সাংবাদমাধ্যমের সংখ্যা ও নিবন্ধন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা ২১৩টি, দৈনিক পত্রিকা ১,৩১১টি এবং অনুমোদিত বেসরকারি টেলিভিশন ৪৫টি। এর মধ্যে ১৭টি বেসরকারি টেলিভিশন ও ১৯৬টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টাল নিবন্ধন পেয়েছে। তবে এর বাইরেও অসংখ্য অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও ইউটিউব চ্যানেল সংবাদ প্রচার করছে, যা অনেক সময় পাঠকদের বিভ্রান্ত করছে। ফলে সাংবাদিকদের আরও সতর্ক হতে হবে, যাতে ভুল তথ্য ছড়িয়ে না পড়ে।

notebook

সায়দাবাদ আন্তঃজেলা ও নগর বাসটার্মিনাল বাস মালিক সমিতির কমিটি ঘোষণা