ঢাকা | বঙ্গাব্দ

পরীমণি-কাণ্ড: বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে এডিসি সাকলায়েনকে

  • আপলোড তারিখঃ 16-06-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 259 জন
পরীমণি-কাণ্ড: বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে এডিসি সাকলায়েনকে ছবির ক্যাপশন: ১

মতিউল ইসলাম,  হৃদয় ://

​ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) এবং বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার পদে কর্মরত মো. গোলাম সাকলায়েনের বিরুদ্ধে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিভাগীয় তদন্তে গুরুতর অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

​আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

​তদন্তে প্রমাণিত ‘অসদাচরণ’

​চিত্রনায়িকা পরীমণির সাথে নিয়মবহির্ভূত সম্পর্কের জের ধরে সাকলায়েনের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছিল। তদন্তে উঠে আসে যে, একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হিসেবে তার এই আচরণ চাকুরির শৃঙ্খলা ও পেশাগত মর্যাদার পরিপন্থী। তদন্ত কমিটির রিপোর্টের ওপর ভিত্তি করেই সরকারের উচ্চপর্যায় থেকে তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

​ঘটনার পটভূমি

​উল্লেখ্য, ২০২১ সালে চিত্রনায়িকা পরীমণির সাভারের বোট ক্লাব কাণ্ডের তদন্ত কর্মকর্তা ছিলেন তৎকালীন ডিবি এডিসি গোলাম সাকলায়েন। তদন্তের সূত্র ধরে তাদের মধ্যে ঘনিষ্ঠতার খবর ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি প্রকাশ্যে আসার পর প্রথমে সাকলায়েনকে ডিবি থেকে সরিয়ে পুলিশ লাইন্সে বদলি করা হয় এবং পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়। দীর্ঘ তদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে অবশেষে তাকে এই শাস্তির মুখোমুখি হতে হলো।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

​আদাবরে ছিনতাইকারীর চাপাতি হামলা: ওসি ও এসআই আহত, পুলিশের পাল্টা গুলি