ঢাকা | বঙ্গাব্দ

বিয়ের প্রলোভনে ২ বছর যাবত ১ নারীকে ধর্ষণের অভিযোগ জালালে নামের ১ লোকের বিরুদ্ধে

  • আপলোড তারিখঃ 13-09-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 18 জন
বিয়ের প্রলোভনে ২ বছর যাবত ১ নারীকে ধর্ষণের অভিযোগ জালালে নামের ১ লোকের বিরুদ্ধে ছবির ক্যাপশন: ১


নিউজ ডেস্ক://


জালাল মিয়া, নিজেকে পরিচয় দেন একজন ভুমি কর্মকর্তা হিসেবে। কিন্তু এটি তার ভুয়া পরিচয়। এই পরিচয়ে বিভিন্ন নারীদের সাথে সম্পর্ক গড়ে তোলেন। এক পর্যায়ে করেন শারীরিক মেলামেশা। জালাল মিয়াকে দেখে পাক্কা ঈমানদার মনে হলেও আগাগোড়ায় এক মহা প্রতারক এই জালাল।

সাম্প্রতি লাইলী (ছব্দনাম) নামের এক স্কুল শিক্ষিকা অভিযোগ করেন, গত ২ বছর আগে জালাল মিয়ার সাথে তার পরিচয়। জালাল মিয়া নিজেকে ভুমি কর্মকর্তা পরিচয় দেন। পরিচযয়ের পর আস্তে আস্তে সম্পর্ক গভীর হতে থাকে। এক পর্যায়ে জালাল মিয়া তাকে বিয়ের প্রলোশন দেখিয়ে ধর্ষণ করেন। সেই থেকে শুরু হয় তাদের অবৈধ মেলামেশা। সম্প্রতিক ভুক্তভোগী তাকে বিয়ের জন্য চাপ দিলে যোগাযোগ বন্ধ করে দেন জালাল।

ভুক্তভোগী বলেন, বিয়ের জন্য চাপ দেওয়ার পর সে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে এবং বিভিন্ন লোকের মাধ্যমে আমাকে হুমকি-ধমকি দিচ্ছে। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। তার আরো অন্য কয়েকজন নারীর সাথেও অনৈতিক সম্পর্ক আছে।

জালাল মিয়ার বিরুদ্ধে খুব শীঘ্রই ধর্ষণ মামলা করবেন বলে জানান ওই ভুক্তভোগী নারী।

এসব বিষয়ে জানতে জালাল মিয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তার বিরুদ্ধে অনুসন্ধান চলমান। তার অপকর্মের বিস্তারিত আসছে আগামী দ্বিতীয় পর্বে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

বিয়ের প্রলোভনে ২ বছর যাবত ১ নারীকে ধর্ষণের অভিযোগ জালালে নামের ১ লোকের বিরুদ্ধে